, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার পে‌লেন সিরাজগঞ্জের মাহবুব পলাশ




বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার পে‌লেন সিরাজগঞ্জের মাহবুব পলাশ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২৫, ১৪:০১ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরল প্রজাতি বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২ “ছ” ক্যাটাগরিতে ২য় স্থান অধিকার করে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন সিরাজগ‌ঞ্জের মাহবুব পলাশ।

তি‌নি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের আবুল আজাদ শেখ ছে‌লে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে
সিরাজগঞ্জ জেলার সহকারী বন কর্মকর্তা রিজিয়া পারভীন মিষ্টি এই পুরস্কার‌টি মাহবুব পলাশের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জের বন কমকর্তা দেওয়ার শহিদুজামান, কামারখন্দ উপজেলা বনকমকতা মোঃ রফিকুল ইসলাম, সামাজিক ব্যক্তিত্ব প্রদীপ কুমার।

এর আ‌গেও তি‌নি জাতীয় কৃষি পুরস্কার ১৪২৬ অর্জন করেন। তিনি দেশি-বিদেশি বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংগ্রহ করে বাগান করেছেন। তার সংগ্রহে রয়েছে প্রায় ৩৪৫ বিপন্ন ও বিরল প্রজাতির বৃক্ষ।

মাহবুব ইসলাম বলেন, ২০১২ সালে বন বিভাগ ৪৫ প্রজাতির বিরল ও বিপন্ন গাছ ঘোষণা করেছে। তার মধ্যে আমার কাছে ৪৩টি গাছ রয়েছে। আমাকে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার দেওয়ার জন‌্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তি‌নি আ‌রো ব‌লেন আমি প্রতি বছর বিভিন্ন জায়গায় বিনামূল্যে বৃক্ষ দেই আবার বিক্রিও করি। এতে আমি বেশ লাভবান হই। কৃষকসহ সমগ্র বাংলাদেশের সবাইকে বিরল ও বিপন্ন বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

৫ আগস্ট চলমান পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় প্রধানমন্ত্রী পুরস্কারটি
সামাজিক বন বিভাগ, সিরাজগঞ্জ এর মাধ্যমে প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET