৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বেনাপোল সীমান্ত থেকে প্রায় ৩কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার 

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২৬, ২২:১৪ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত গভীর রাতে বেনাপোল কার্গোভেহিকেল টার্মিনালের পিছন থেকে এই বিস্ফোরকের চালান উদ্ধার করে।তবে এসময় কোন অপরাধীকে ধরতে পারেনি বিজিবি ঘটনার পর থেকে সন্দেহভাজনরা পলাতক রয়েছে।উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে, ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১কেজি ৪শ গ্রাম ও পটাশ বিস্ফোরক পাউডার ১কেজি ৪শ গ্রাম।
যশোর৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,তারা গোঁপন সংবাদ পায় সন্ত্রাসী কার্যকালপের উদ্দেশ্যে বড়আঁচড়া গ্রামের বেনাপোল কার্গোবেহেভিকেল টার্মিনালের পিছনে বিস্ফোরক দ্রব মজুদ করা হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে বড়আঁচড়া গ্রামের ছোবহানের বাড়ির পাশে  কুলবাগান থেকে ২ কেজি ৮শ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়।এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। কারা জড়িত খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে স্থানীয়রা জানান, বন্দরের গা ঘেষে বসত বাড়ি বা নানান স্থাপনা থাকায় অপরাধীদের আড্ডা ও সন্ত্রাসী কার্যকলাপের সুযোগ তৈরী হলেও বন্দরের নজর নেই। এসব স্থাপনার কিছু কিছু অধিগ্রহন চললে তা শেষ হতে বছরের পর বছর সময় লেগে যায়।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, বন্দর সম্প্রসারনে আশপাশের স্থাপনা অধিগ্রহনের কাজ চলমান রয়েছে। বন্দরের আশপাশে অবৈধ বিস্ফোরক দ্রব সংরক্ষন প্রতিরোধ বা যে কোন ধরনের অপরাধ মুলক কার্যক্রম বন্ধে বন্দর কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তবে নিরাপত্তা বাড়াতে পুলিশের সহযোগীতা চাওয়া হবে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান, টার্মিনালের পিছনে সোবহানের বাড়ির পাশে কুলবাগান থেকে এসব বিস্ফোরক দ্রব উদ্ধার হয়েছে। বিস্ফোরক মজুদের সাথে কারা সম্পৃক্ত বা কি উদ্দেশ্য আনা হয়েছিল তা খতিয়ে দেখবে পুলিশ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET