, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে যুবক সাব্বির হত্যা: প্রধান আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২৬, ০০:১৬ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় যুবক সাব্বির (২২) হত্যাকা-ের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে জাসন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গতকাল বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে নগরীর শাহ মখদুম থানার পবা রাইস মিল পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই আসামি পালিয়ে যায়।
নিহত সাব্বির নগরীর শাহ মখদুম থানার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে।
হত্যাকা-ের পরপরই পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতেই পদ্মার চর খিদিরপুর এলাকা থেকে প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET