, , ,

শিরোনামঃ-




ফুুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের সাজা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৬, ০০:১০ | 608 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৬৭ বস্তা সারের হিসেবে গড়মিল এবং সার বিক্রির রশিদ দেখাতে না পারায় এক সার ব্যবসায়ীকে ১ মাসের সাজা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) রাত ৮ টায় পৌর শহরের বাসস্টান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই এন্টার প্রাইজ এর সত্বাধীকারী তৌহিদুল ইসলামকে এই সাজা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমানসহ থানা পুলিশ সদস্যগণ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল ইসলাম বলেন, মেসার্স ভাই ভাই এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম সার বিক্রির রশিদ দেখাতে না পারায় এবং ৪৬৭ বস্তা সারের হিসেবে গড়মিল থাকার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯৫৭ এর ৩ ধারা লঙ্ঘন এবং ভোক্তা অধিকার আইনে তাকে ১ মাসের সাজা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET