, , ,

শিরোনামঃ-




মানিকছড়িতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০২০, ১৮:৪৯ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির মানিকছড়িতে রাজপথে নেমে এসেছে উপজেলা ছাত্রলীগ। সারা দেশে অব্যাহত নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমমূলক শাস্তির দাবিতে এবং সকল অপপ্রচারের বিরুদ্ধে মানিকছড়িতে  বিক্ষোভ  মিছিল করেছেন তারা। উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এ সময় মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামায়ুন ফরাজী সামু ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চহ্লাপ্রু মারমা নিলয়সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রবিবার  সকাল ১০ টায় উপজেলা দলীয় কার্যালয়   থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মানিকছড়ির বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার দলীয় অফিসে গিয়ে শেষ হয়।

এসময় তারা বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বাংলায় ‘ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’,  শেখ হাসিনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘প্রতিবাদের স্লোগান মুখে, প্রতিবাদের আগুন মুখে, ধর্ষকদের দাঁড়াও রুখে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’, ‘ধর্ষকদের কারখানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানে বিক্ষোভ করেছেন তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET