১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • মালেশিয়া প্রবাসীর সহযোগিতায় প্রতিবন্ধী স্বপন পেল হুইল চেয়ার




মালেশিয়া প্রবাসীর সহযোগিতায় প্রতিবন্ধী স্বপন পেল হুইল চেয়ার

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২১, ১৬:৩৩ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা, ও বন্ধু …….। বিখ্যাত গায়ক ভুপেন হাজারিকা’র গানের সুরেই বলতে হচ্ছে হ্যাঁ, সত্যিই মানুষ মানুষের জন্য। তাইতো হুইল চেয়ার চেয়ে প্রতিবন্ধি স্বপনের আকুতি শুনতে পেয়ে তাকে একটি হুইল চেয়ার প্রদান করেন মালয়শিয়া প্রবাসী শফিউল আলম শিবলু। মানবিক দানশীল এই ব্যক্তি বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রাামের ও শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী সরদার এবং মোছা. শেফালী বেগমের সন্তান পরিবারের ৫ সন্তানের মধ্যে তিনি বড়। শফিউল আলম শিবলু বাংলাদেশ অনলাইন আওয়ামী টিমবোট বগুড়া জেলা শাখার বর্তমান সভাপতি এবং বগুড়া নিউজ এক্সপ্রেস ডটকম এর সম্পাদক ও প্রকাশক।২৪ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৫ টায় প্রতিবন্ধি স্বপনের বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার হস্তান্তর করেন গাড়িদহ মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন টেক্সট এইড ট্রিম সলিউশন এর পরিচালক একেএম তৌহিদুজ্জামান পলাশ, আব্দুল আলিম, প্রাক্তন সেনা সদস্য মোঃ খোরশেদ আলম সহ বিভিন্ন পত্রিকার সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। হুইল চেয়ার পেয়ে হাসি ফুটে উঠে স্বপনের চোখে মুখে। আত্মহারা সে আকাঙ্খিত এই হুইল চেয়ার পেয়ে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET