, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুরে সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন




মুকসুদপুরে সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২০, ১৭:৫৯ | 912 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

গোপালগঞ্জের মুকসুদপুরে সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনের নের্তৃত্ব দেন নিহত সুমন খানের ভাই রাজু খান ও রিপন খান। মানববন্ধনে ফুলেরপাড় গ্রামবাসী সহ প্রায় ৪শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করে। এসময় মানববন্ধন চলাকালে আসামীদের গ্রেফতার ও ফাসির দাবি জানান বক্তারা।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, এই ঘটনায় কয়েকজন আসামী গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

উল্লে¬খ্য গত ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় আলী খানের ছেলে সুমন খান মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্ত্যবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেলে নিলে তার মৃত্যু হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET