২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মুক্তমত
  • যিনি রক্ষাকারী তার ঘড় মসজিদ উন্মুক্ত করা সময়ের দাবি-ওমর ফারুক




যিনি রক্ষাকারী তার ঘড় মসজিদ উন্মুক্ত করা সময়ের দাবি-ওমর ফারুক

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২০, ১৯:০৩ | 1253 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যিনি রক্ষাকারী তার ঘড় মসজিদ উন্মুক্ত করা সময়ের দাবি করোনা ভাইরাস নামক এক অনুজীব আজ পুরো বিশ্বকে দৈনিক কাজ থেকে ঘোষিত নিষেধাজ্ঞা রেখেছে। ৪/৫ মাস পূর্বে চিন থেকে শুরু হওয়া এই ভাইরাস পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে। আমার দেশে এমন কোন মানুষ পাওয়া যাবে না যারা এই মহামারী করোনা ভাইরাসের নাম শোনেন নি। বিভিন্ন সচেতনতামূলক প্রচার-প্রচারণা থেকে করোনাভাইরাস এর মহামারী সম্পর্কে ধারণা পেয়েছেন সবাই। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে কোভিড-১৯ এর বিস্তার ক্রমান্বয়ে বেশ গতিশীল। প্রত্যেকদিন দেশে লাগামহীন ঘোড়ার মত কোভিড-১৯ রোগীর সনাক্ত সংখ্যা বেড়েই চলছে। শহর উপশহর থেকে শুরু করে গ্রামগঞ্জে এর বিস্তার হয়েছে। কিছু কিছু রোগীকে পাওয়া যায় যাদের মাঝে কোন উপসর্গ লক্ষ করা যায়না কিন্তু পরীক্ষা করে এই প্রাণঘাতী করোনা পজিটিভ আসছে। সকল মানুষের একটাই বক্তব্য নি:সন্দেহে এ মহামারী আল্লাহর পক্ষ থেকে আর একমাত্র আল্লাহ পারেন এটা থেকে আমাদের পরিত্রাণ দিতে। দুনিয়ার শ্রেষ্ঠ স্থান মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট স্থান বাজার। আল্লাহর কাছে প্রার্থনা চাওয়ার অন্যতম একটি জায়গা হল আল্লাহর ঘর মসজিদ। মসজিদসমূহ ‘আল্লাহর ঘর-এবং তার নিকট সবচেয়ে প্রিয় স্থান’ এটি হাদিস দ্বারা প্রমাণিত। যেখানে আল্লাহর রাসুল মসজিদে নামায ও জামায়াতে নামাযের গুরুত্ব অপরিসীম বর্ণনা করেছেন। আজ বাংলাদেশে মসজিদ গুলোতে করা হয়েছে বাধ্যবাধকতা। পক্ষান্তরে আমরা পোশাক শিল্প গুলো খুলে দিচ্ছি, হাট-

বাজারগুলোতে হাজার হাজার মানুষের ঢল। অলিগলিতে চলছে মানুষের অবাধ ঘোরাফেরা আর আড্ডা বাজি। তাহলে মসজিদগুলোতে কেন এত প্রতিবন্ধকতা?? আমরা আল্লাহর সাথে কোন ধরনের নিফাকি করছি নাত?? এ ভাইরাস আতঙ্কে আল্লাহর প্রতি আস্থাহীন হওয়া উচিত নয়। বরং ভাইরাস মুক্ত থাকতে তাওবা করা এবং তাঁর ওপর ভরসা রাখা এবং দোয়া করা। একমাত্র আল্লাহ তালায় পারেন আমাদেরকে এই ভাইরাস থেকে হেফাজত করতে। মানুষের ধৈর্য পরীক্ষার জন্য নানান ভয়-ভীতি ও ক্ষয়-ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে কুরআনে। আবার মানুষের অপরাধ ও অবাধ্যতার কারণেও আল্লাহ তাআলা মানুষকে বিপদাপদে

নিমজ্জিত করবেন বলে সতর্ক করেছেন কুরআনে। তাহলে মহামারী করোনা কি মানুষের জন্য পরীক্ষা নাকি অপরাধের শাস্তি? করোনাভাইরাস আমাদের কী শিক্ষা দেয়? ‘আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করবো কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে এবং ফল-ফসলাদি বিনষ্টের মাধ্যমে। তবে ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ।’ (সুরা বাকারা : আয়াত ১৫৫) সুরা রোমে আল্লাহ বলেছেন– ‘জলে-স্থলে যে দুর্যোগ, বিপর্যয় মহামারী ধেয়ে আসছে তা তোমাদের হাতের কামাই।’ আর আমরা এই মহামারীর প্রকোপ রোধে যা করছি তাতে আল্লাহ আমাদের উপর নারাজ হচ্ছেন নাত??? আসুন সবদিক বিবেচনা করে নিরাপদ জায়গা মসজিদগুলোতে নামাযের ব্যাপারে কোন ধরনের প্রতিবন্ধকতা না রাখি। আল্লাহ আমাদের এ কঠিন সময় কাটিয়ে তুলে আমাদের রক্ষা করুক। (আমিন)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET