, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত




রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২৫, ০০:৫০ | 722 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করেছে মতিহার থানা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
শনিবার বিকালে নগরীর মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন কাজলার মোড়ে দুস্থ পথচারী ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের বিপ্লবী আহবায়ক মীর তারিক খালিদ ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মতিয়ার থানার বিপ্লবী আহবায়ক নাঈমুর রহমান দুর্জয়, সদস্য সচিব নাদিম ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্বাস আলী, যুগ্ন আহবায়ক বাবু, রানা, বিশাল, শহিদুল, তুহিন সহ মতিহার থানা সেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওয়াডের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET