, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে সাবেক এমপি আলী আকবরের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত




রাণীশংকৈলে সাবেক এমপি আলী আকবরের ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২১, ১৭:৫৪ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রতিবছরের মতো এবারও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক,সাবেক সংসদ সদস্য আলী আকবরের ২৮ তম মৃত্যুবার্ষিকী ৪ অক্টোবর সোমবার পালিত হয়।
এ উপলক্ষে সকাল ১১টায় আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে এক
আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুম আলী আকবরের কন্যা স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাপা নেতা আবু তাহের, মহিলা লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন ও নাসরিন আকতার, মরহুমের জামাতা প্রেসক্লাব
প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক,
প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, যুবলীগ
নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব ডন, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-ছাত্র-ছাত্রি ও
সাংবাদিকরা উপস্থিত ছিলেন। একই দিনে পাশাপাশি পারিবারিকভাবে সন্ধ্যারই মসজিদে
আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এদিকে, বিকেলে আ’লীগ অফিসে আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে
এবং কেন্দ্রীয় টাউন ক্লাব সভাপতি বাবর আলীর
সভাপতিত্বে টাউন ক্লাবে আলোচনা ও মিলাদ অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET