, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জের সোনাপুর ও মৌলভী বাজার ব্যবসায়ীদের মাঝে অর্ধ শতাধীক ডাষ্টবিন হস্তান্তর ॥




রামগঞ্জের সোনাপুর ও মৌলভী বাজার ব্যবসায়ীদের মাঝে অর্ধ শতাধীক ডাষ্টবিন হস্তান্তর ॥

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২৪, ১৯:২৯ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাম্প্রতিক সময়ে রামগঞ্জ উপজেলাব্যপি বন্যা ও জলাবদ্ধতায় চরম বিপর্যয়ের মুখে পড়ে সাড়ে ৪ লাখ মানুষ।প্রচন্ড বৃষ্টিতে অধিকাংশ ইউনিয়নে দেখা দেয় জলাবদ্ধতা। স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার লক্ষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সহযোগিতায় প্রায় খালের শতাধীক বাঁধ ও বেহাল জালসহ বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে দেয়া হয়।রামগঞ্জ-মৌলভী বাজার ও সোনাপুর বাজারের ব্যবসায়ীরা রামগঞ্জ শহরবাসীকে অভিশাপ মুক্ত করতে রামগঞ্জ বিরেন্দ্র খাল পরিস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।
তারই ধারাবাহিকতায় রামগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলামের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশের সার্বিক তত্বাবধানে খাল পরিস্কার কার্যক্রমে নেমে পড়ে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সদস্যরাসহ সমেষপুর ছাত্র ফোরাম ও সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর। পরিস্কারকৃত খালটিতে যেন অসচেতন লোকজন ময়লা আবর্জনা ফেলে আবারও ময়লার ভাগাড়ে পরিনত না করে সে লক্ষে রামগঞ্জ পৌরসভা থেকে নেয়া হয় বিভিন্ন পরিকল্পনা।
আজ সোনাপুর ও মৌলভী বাজার ব্যবসায়ীদের মাঝে রামগঞ্জ পৌরসভার অর্থায়নে বিতরণ করা হয় অর্ধশতাধীক ডাস্টবিন।অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান সোনাপুর বাজারের ব্যবসায়ী অপূর্ব কুমার সাহা ও মৌলভী বাজারের ব্যবসায়ী রাজন ও মাসুম বিল্লাহর কাছে ২০টি বড় আকারের ডাস্টবিন হস্তান্তর করেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক।এসময় প্রধান অতিথি জানান, পৌরসভার পক্ষ থেকে পর্যায়ক্রমে পুরো এলাকায় প্রায় ৪হাজার ছোট বড় ডাষ্টবিন বিতরণ করা হবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET