, , ,

শিরোনামঃ-




শাজাহানপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির নানা কর্মসূচির পালন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২১, ১০:২৩ | 1172 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সজিবুল আলম সজিব শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:শুক্রবার(২৬ মার্চ)স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল ৬ টায় মাঝিড়াস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল মিছিল নিয়ে পুষ্পর্স্তবক অর্পণ করা হয়েছে। কর্মসূচিতে উপজেলা বিএনপির পক্ষ থেকে নেতৃত্বে দেন আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, সদস্য এনামুল হক শাহীন ও আবু শাহিন সানি। যুবদলের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান। স্বেচ্ছাসেবকদলের নেতৃত্বে দেন উপজেলা আহবায়ক আজাদ ও সদস্য সচিব হাসান আলী। উপজেলা ছাত্রদলের পক্ষে সাবেক যুগ্ম-আহবায়ক মাশফিকুর রহমান মামুনের নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলার ৯ টি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা অংশ নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET