, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন




শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০৭ ২০২১, ১৫:১১ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যথাযথ সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর শাখার উদ্যোগে সোমবার (৭ জুন) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহানগর শাখার সভাপতি আবদুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ রেজাউল করীম, মহানগর শাখার সাধারন সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক, মহানগরীর সাবেক সভাপতি প্রকৌশলী এসএম ছাব্বির রহমান অন্যান্যরা। মানববন্ধন শেষে তারা একই দাবিতে বরিশালের জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET