কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাবের হলরুমে ২৪ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টা- থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ঐদিন সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত কাউন্সিল অধিবেশন। এএফএম রাসেল পাটোয়ারী প্রচার–প্রকাশনা সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এএফএম রাসেল পাটোয়ারী অনলাইন নিউজ পোর্টাল জিভিসি নিউজ এর সম্পাদক এবং দৈনিক একুশে সংবাদ এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং ঢাকাস্থ চৌদ্দগ্রাম সমিতির নির্বাহী সদস্য। এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এএফএম রাসেল পাটোয়ারী সিজেএফডি এর সদস্যদের মূল্যবান ভোট, সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, সিজেএফডি আমাদের প্রাণের সংগঠন। এই সংগঠনের মাধ্যমে কুমিল্লার সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলনে এবং সাংবাদিকদের মর্যাদার লড়াইয়ে সব সময় আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ।
Please follow and like us:









