, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাদের উৎসবে পুরস্কার বিতরণ করল মানব কল্যাণ পরিষদ




স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাদের উৎসবে পুরস্কার বিতরণ করল মানব কল্যাণ পরিষদ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৪, ২১:৫৩ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাদের নিয়ে উৎসব করল মানব কল্যাণ পরিষদ। ২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে উৎসবে কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েশ, সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনি, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার, সাংগঠনিক টিম লিডার বুবলি আক্তারসহ অন্যান্য। এসময় স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তারা নতুন বছরে বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন এবং মানবতার সেবায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে আনন্দ বিনোদনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে লটারী করে বিজয়ী ঘোষণা করে পুরস্কার তুলে দেওয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET