, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন আটোয়ারী থানা পুলিশ




হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন আটোয়ারী থানা পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২০, ২২:২২ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ চুরি বা হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে প্রশংশিত হচ্ছেন । গত ১৮ অক্টোবর উপজেলার ফকিরগঞ্জ বাজারের শোভন ফটোস্ট্যাট ও কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ বজলার রহমানের একটি স্মার্ট মোবাইল ফোন হারিয়ে যায়। এব্যাপারে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিস্তারিত বর্ণনা উল্লেখ করে ১৯ অক্টোবর আটোয়ারী থানায় একটি জিডি করেন। জিডি নম্বর: ৮০১। আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীন মোবাইল উদ্ধার ব্যাপারে এসআই মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেন। তিনি কৌশলী বুদ্ধি খাটিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ৩১ অক্টোবর পঞ্চগড় সদর এলাকা হতে উদ্ধার করে ১ নভেম্বর ওসি’র অফিস রুমে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোনটি তুলে দেন। ইতিপুর্বেও একাধিক হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে আটোয়ারী থানা পুলিশ প্রশংসিত হয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET