, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • হোমনা পৌরসভার দ্বিতীয়বারের মতো মেয়র হলেন আ.লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম




হোমনা পৌরসভার দ্বিতীয়বারের মতো মেয়র হলেন আ.লীগের প্রার্থী মো. নজরুল ইসলাম

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২১, ০৩:১৩ | 909 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনা ৪র্থ ধাপে উৎসব মূখর পরিবেশে ইভিএম পদ্ধতির মাধ্যমে পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী এ্যাড.মো. নজরুল ইসলাম দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র এ্যাড.মো. নজরুল ইসলাম নৌকা প্রতীকে ১১৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল লতিফ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩২৮৮ ভোট। এবং মেয়র পদে অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হাকিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫৭ ভোট।
কুমিল্লা জেলা প্রশাসক  মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), ইউএনও রুমন দে, হোমনা সার্কেলের এসএসপি মো.ফজলুল করিমসহ বিভিন্ন কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ।
কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পৌরসভা নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই  সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, হোমনা পৌর সভায় ৯ ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৪০জন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET