, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ-শ্রম সচিব




২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ-শ্রম সচিব

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২৪, ২০:০৫ | 754 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ এহছানে এলাহী মহোদয়ের DIFE এর সিলেট অফিস পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার শিশুশ্রম নিরসনে অঙ্গীকার বদ্ধ। আমরা এখন শিশুশ্রম নিরসনের পাশাপাশি শ্রমে নিয়োজিত শিশুদের পুনর্বাসনের ওপর জোর দিচ্ছি। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিশুশ্রম নিরসন ও পুনর্বাসনে একটি কার্যকরী এবং টেকসই প্রকল্প গ্রহন করছে। তিনি বলেন, মাঠ পর্যায়ে কোন খাতে কি পরিমাণ শিশু শ্রমে নিয়োজিত রয়েছে, তাদের পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা এবং সেখান থেকে ফিরিয়ে এনে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়গুলোই সকল অংশীজনের সামনে তুলে ধরে তাদের মতামত নেয়ার জন্য আজকের এই মতবিনিময় সভা।শ্রম সচিব আরো বলেন, উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ শিশুশ্রম নিরসন এবং পুনর্বাসনে ভুমিকা রাখতে পারে এমন সব মন্ত্রণালয়, দপ্তর-সংস্থা, বিভিন্ন অংশীজন মালিক-শ্রমিক সবাই মিলে কাজ করলে সফলতা আসবেই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET