অপরিচিত
আকাশটা ধূসর হয়ে ডেকে আছে
মানব-মানবীর হৈ-হুল্লোড়ে প্রাণ
প্রশ্নের ফুল জুড়ি উঁকি দেয় মনে
সভ্যতার হাহাকারে নাচে নিত্যওয়ালা।
অপরিচিত
একই বৃত্তের পরিধিতে বসবাস
তবুও অমানুষ গুলো চষে বেড়ায়
দিক থেকে দিগন্ত রেখায় অবিরাম
গোঁড়ামি শিকল পড়ে লাফায় ধর্মান্ধ।
অপরিচিত
তবুও অপরিচিত ঝাপসা চোখে দূরবীন
শুয়োরের বাচ্চারা বেঁচে সর্বাঙ্গে দংশিল
অদৃশ্য চাঁদরে ফাঁসির কাস্টে অবিচল
রক্তের বন্যায় উদ্বাস্তুের ঘর নিরন্ন।
লেখকঃ সাংবাদিক ও কলামিস্ট।
Please follow and like us:








