, , ,

শিরোনামঃ-




দুঃখ ভরা হৃদয় – রুমানা আক্তার রত্না

খোরশেদ আলম চৌধুরী

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২৫, ০০:১১ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দুঃখ ভরা হৃদয়

 রুমানা আক্তার রত্না
বিষাদ অনলে রাঙানো জীবন
সুখের দিশা কই?
জনতার মাঝে নির্জনতায়
একাকী হয়ে রই!
আপন বলি বাঁধিয়াছি যারে
অতল বক্ষ তলে!
গোধূলির আলোয় ছাড়িয়া সে
কেমনে গেলো চলে?
বর্ষ যুগের পরে কী তব
আমায় মনে পরে?
শৈশব কৈশোরে যে জন
বন্ধু ছিলো অতি,
ভুলিয়া গেলে যৌবনে সে
পাইয়া নতুন সাথী।
যার জন্য কান্দে হিয়া, মম
নিত্য নিশি দিন,
তার কী কভু মনে পরে
হঠাৎ কোনো দিন?
কথা দিয়ে যে, ব্যথা দিলো
নানান অজুহাতে,
কেমনে বুঝায় রিক্ত হৃদয়
তাঁকেই শুধু খোঁজে!
দুঃখ ভরা হৃদয় যে মোর
বলবো কাহার কাছে,
আপন বলিয়া ধরছি যারে
সেইতো গিয়াছে দূরে!
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET