, , ,

শিরোনামঃ-




জাগো বীর – রুমানা আক্তার রত্না

খোরশেদ আলম চৌধুরী

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২৬, ০০:০৭ | 728 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাগো বীর

– রুমানা আক্তার রত্না
জাগো বীর, জাগো দীপ্ত কণ্ঠে,
প্রতিবাদের মশাল জ্বেলে হাতে।
তছনছ করে পুড়িয়ে দাও
অন্যায়ের তিমির যত আছে।

আস্তাচালে গুড়িয়ে দাও
অনিয়মের অবাধ শক্ত বাঁধ,
ভেঙে ফেলো সেই বিচারালয়
যেথায় ধর্মে–বর্ণে বিভেদ রয়।

যেথায় সত্য বিকোয় দামে,
ন্যায় হয় ক্ষমতার দাস,
সেইখানেই ঝড় হয়ে নামো,
উড়িয়ে দাও ভয়ের আবাস।

জাগো বীর, জাগো মানুষের তরে,
জাগো নিপীড়িতের পাশে দাঁড়িয়ে,
শৃঙ্খল ভেঙে আনো আলো,
রাঙা সকালের নবদ্বার খোলো।

যেথায় মানুষ স্বস্তির শ্বাস নেবে,
আপন বক্ষ প্রসারিত করে—
সেই পৃথিবীর পথে হাঁটো,
মানবতার পতাকা ধরে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET