করোনা ভাইরাসের কারণে দেশের মানুষের জীবন-যাপনের অবস্থা দুর্বিষহ। এই কঠিন সময়ে সরকারের পাশাপাশি সমাজের অনেক বিত্তবান মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান দুঃখি মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন। পিছিয়ে নেই রাজধানীর মোহাম্মদপুর থানার শহীদ সাঈদ আহমেদ টিপু শিক্ষা সংঘ।
এই সঙ্কটকালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য লকডাউন পালনকারী অসহায় হত দরিদ্র ও দুঃস্তদের মাঝে শহীদ সাঈদ আহমেদ টিপু শিক্ষা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজধানী মোহাম্মদপুর থানা ৩১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুদ্দিন ভুঁইয়া রিপন এর নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এলাকার প্রতিবেশীদের বাসায় গিয়ে খাদ্যসামগ্রী পৌছিয়ে দিচ্ছেন।
মোঃ সাইফুদ্দিন ভুঁইয়া রিপন বলেন, আওয়ামী লীগ হচ্ছে সাধারণ মানুষের দল। দেশের যেকোন দুর্যোগ মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মান ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয়ে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় শহীদ সাঈদ আহমেদ টিপু শিক্ষা সংঘ অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে মোহাম্মদপুরের সর্বস্তরের মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মোঃ সাইফুদ্দিন ভুঁইয়া রিপন বলেন, দেশের ক্রান্তিকালে আমরা আপনাদের পাশে আছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতংকিত না হয়ে ঘন ঘন হাত পরিষ্কার করে মুখে মাস্ক পরে বাসায় অবস্থান করুন। মোহাম্মদপুরের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, শহীদ সাঈদ আহমেদ টিপু শিক্ষা সংঘের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।









