৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন যেন  কোন রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার না করে। ভিপি নুর




আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন যেন  কোন রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার না করে। ভিপি নুর

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২৫, ২০:১১ | 641 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গণঅধিকার পরিষদের সভাপতি (সাবেক ভিপি ) নুরুল হক নুর বলেছেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়ার পরই বিবেচনা করা হবে গণঅধিকার পরিষদ কোনো জোটে যাবে কিনা।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসস্টান্ড বটতলি মোড়ে ছোট যমুনা ব্রীজ সংলগ্ন প্রধান সড়কের পাশে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, দেশে আর যেন কোন ফ্যাসিস্ট সরকার না হয় সেই প্রচেষ্টার দল গণ অধিকার পরিষদ। পুলিশ বলেন, আরমি বলেন, এমপি মন্ত্রী বলেন সকলের বেতন দেয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়। তাই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার না করে। তারা যেন জনগনের প্রতি দায়বদ্ধ থেকে আইনের মধ্যে  কাজ করতে পারে,জনগনের প্রতি ইনসাফ প্রদর্শন করে। সেই লক্ষে পুলিশের নিয়োগ এবং পদোন্নতির জন্য একটি স্বাধীন কমিশন করার প্রস্তাব করেছি। ভিপি নুর বলেন, যে সময় দেশের মানুষের কথা বলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। সেই প্রতিকুল পরিবেশে ছাত্র যুবক তরুনরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন রাজনীতি শুরু করেছিলাম। সেই থেকে হাঁটি হাঁটি পা-পা করে গণ অধিকার পরিষদ আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে প্রতিশ্রুতি বদ্ধ হয় না। কারণ, তারা ভোটকেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করতে চায়। গণ অভ্যত্থান পরবর্তী ৫ বছরের জন্য সকলে মিলে মিশে একটি ঐক্যমতের সরকার গঠনের চেষ্টায় আমরা আছি। কিন্তু আমরা চাইলেই হবে না। সব দল ও সকলে মিলে মিশে আগামী নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে, সেই ফয়সালা হবে বলেও উল্লেখ করেন তিনি।
পথ সভায় আরও বক্তব্য দেন- গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক ও দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী এলাকার সম্ভাব্য প্রার্থী শাহজাহান চৌধুরী, উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, গণ অধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক শোভন, ছাত্র অধিকার পরিষদ ফুলবাড়ী শাখার সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক রাফসান জানি ও সহ-সভাপতি নাদিম এম জিসান প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET