১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আকবর আলী কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত




আকবর আলী কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ০১ ২০২৫, ১৯:২০ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ মোকলেসুর রহমান মামুন
উপজেলা প্রতিনিধি, উল্লাপাড়া:
সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া-এর রসায়ন বিভাগের প্রভাষক এবং ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবার ৪৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই সাফল্যে কলেজজুড়ে বইছে আনন্দের জোয়ার।

তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সন্তান। শিক্ষা জীবনে তিনি সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। তার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা অর্জনের জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন, যার ফলে আজকের এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

তাঁর এই অসাধারণ অর্জনে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন—
“আব্দুল্লাহ আল মামুন একজন মেধাবী, পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষক। তাঁর এই অর্জন আমাদের জন্য গর্বের এবং শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস।”

শিক্ষার্থীরাও প্রিয় শিক্ষককে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হিসেবে দেখে আনন্দিত ও গর্বিত। তাঁরা মনে করেন, স্যারের এই সাফল্য তাঁদের মাঝেও নতুন স্বপ্ন দেখতে ও এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।

উল্লেখ্য, ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ১,৭১০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন প্রশাসন ক্যাডারে স্থান করে নিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET