“আগষ্ট মাসের স্মৃতি”
আমি তোমায় ভালোবাসি,
হে আমার যাদুকরী বাঁশি।
তোমার বিচ্ছেদ, যাতনার রাশি,
ধরতে এসেছিল, সেই সর্বগ্রাসী!
তোমার চশমা ছিল, আমাদের জ্যোতি,
তোমার কোট ছিল যে, বাঙালীর ছাতি।
তোমার উপদেশ ছিল, আমাদের গীতি,
তোমার তর্জনী করেছিল,স্বাধীন জাতি!
ওহে মহাবীর, অপরূপ বিশ্বের মহাযোদ্ধা,
তোমার ইশারায় এসেছিল, লক্ষ মুক্তিযোদ্ধা।
লক্ষ শহীদের বিনিময়েই, আজ আমরা স্বাধীন,
পৃথিবীতে কেউ পারবেনা বলতে, আমরা পরাধীন।
আমরা বাংলাদেশী, বঙ্গবন্ধুর ভাবাদর্শে দীক্ষিত,
পরের অধীনস্হ বাঙালী, আজ হয়েছে শিক্ষিত।
আজকের সর্বস্তরের শিক্ষা, নেতার দ্বারা অঙ্কিত,
তোমার কর্মের অলংকার, মানব হৃদয়ে গ্রন্হিত।
বঙ্গবন্ধুর দূরদর্শিতা, দেশের মঙ্গলে নিহিত,
তুমি যে সৃষ্টির অর্পূব সৃষ্টি, তা বিশ্বে কথিত।
তোমার শাহাদাত বরণে, জন আজ ব্যথিত,
বাঙলার গৌরব শ্রেষ্ঠ বাঙালী,স্বর্গে শায়িত।
অসাধুদের মনে কলঙ্ক,মানে নাই ন্যায়নীতি,
অপরাধীদের কর্ম ছিলো,বাবা হত্যার রীতি।
মানবজাতির রন্ধ্রে বয়ে চলে,তোমার স্মৃতি,
বাঙ্গালীর যতোক্ষণ শ্বাস, থাকবে যে প্রীতি।
লেখক: মোঃ আদিল মাহমুদ।







