দাগনভূঁঞা সংবাদদাতা:
মঙ্গলবার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভুইয়া ইউনিয়ন এর উত্তর আলীপুরে কেন্দ্রীয় যুবলীগ নেতা আবুল বাশার তাঁর নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক মিন্টু’র সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জিয়া উদ্দীন মাসুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বাংলাদেশ আওয়ামীলীগের ফেনী-৩, সোনাগাজী-দাগনভূঞা আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার।
এসময় দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন। দাগনভূঞা পৌরসভা ইউনিটের নেতাকর্মীগণ, সিন্দুরপুর ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন,পূর্বচন্দ্রপুর, রামনগর, ইয়াকুবপুর, সদর ইউনিয়ন ও মাতুভুঞা ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম বেলাল, প্রচার সম্পাদক জিয়া উদ্দিন মাসুদ, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ, সাবেক উপজেলা ছাএলীগ সাধারণ সম্পাদক নুরুল আফছার, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক মিন্টু,আওয়ামীলীগ নেতা শাহজাহান আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান হায়দারসহ স্থানীয় নেতাকর্মীগণ। আবুল বাশার বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী সকল নেতাকর্মীকে জানতে হবে এবং মেনে চলতে হবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরেতে আমাদের সবাইকে।









