১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারী উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২৬, ১৪:০০ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ মার্চ) বিকেলে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় -১ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির। উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন , ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে শহীদ প্রেিিসডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET