২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




যুবনেতা জাহিদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিবৃতি

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২৬, ১৮:৪৮ | 613 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবীতে বিবৃতি প্রদান করেছেন রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়ন-বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২৭ এপ্রিল) মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাজাহারুল হাওলাদার (সাজু) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই মুক্তির দাবি জানান। বিবৃতিতে মল্লিকের বেড় ইউনিয়নের জনপ্রিয় যুবদল নেতা হাওলাদার জাহিদুল ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। শুক্রবার সন্ধ্যায় রূপসা টোল প্লাজা থেকে হাওলাদার জাহিদুল ইসলামকে আটক করে খুলনা র‍‍্যাব- ৬। আটক এর খবর শুনেই সন্ন্যাসী বাজাবে জাহিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরদিন সকালে আবারো বিক্ষোভ মিছিল করে মল্লিকের বেড় ইউনিয়নবাসী। শনিবার সন্ধ্যায় জাহিদের দ্রুত মুক্তির দাবিতে মশাল মিছিল করে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জাহিদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তারা।

বিবৃতি দাতারা হলেন মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম হাছান পলক, মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাওলাদার, ‎মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলিম হাওলাদার, মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক কবিরুল হাওলাদার, মল্লিকের বেড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল হাওলাদার, মল্লিকের বেড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সজল মীনা, মল্লিকের বেড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাওন শেখ, মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আরিফুল হাওলাদার, মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কেরামত আলী হাং, মল্লিকের বেড় ইউনিয়ন যুবদল নেতা বেদার হাওলাদার, রাসেল হাওলাদার, মল্লিকের বেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাফিজুল শেখ, সদস্য সচিব আল-আমিন।

মল্লিকের বেড় ইউনিয়ন মৎস্যজীবীদলের সভাপতি ওসমান হাং, সাধারণ সম্পাদক জুয়েল শেখ, মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপি নেতা নাসীম হাং, ০১ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি লাভলু হাং, সাধারণ সম্পাদক রফিক মাঝি, সাংগঠনিক সম্পাদক ডালিম হাং, ০৩ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ছোট, সাধারণ সম্পাদক সালাউদ্দীন হাং, ০৪ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি ইমাম গাজী, সাধারণ সম্পাদক ইমরান হাং, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম হাং , সাংগঠনিক সম্পাদক তাইজুল হাং, ০৫ নং ওয়ার্ড  বিএনপির শামীম হাং, সাধারণ সম্পাদক সোহেল খান, সাংগঠনিক সম্পাদক প্রনয় মাঝি, ০৬ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি চানু হাং, সাধারণ সম্পাদক শামীম হাং, সাংগঠনিক সম্পাদক কালু কাজি, ০৮ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি জাকির রাড়ি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,  সাংগঠনিক সম্পাদক তাপস, ০৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অপুলাল বৈড়াগী, সাধারণ সম্পাদক সুজিত, সাংগঠনিক সম্পাদক সুকান্ত মন্ডল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET