গাজীপুর সদর ও শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আজ শুক্রবার (২০ আগষ্ট) থেকে খুলে দেয়া হয়েছে । করোনা মহামারীতে প্রায় চারমাস বন্ধ থাকার পর আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে আবার দর্শনাথীদের জন্য খুলে দেয়া হয়েছে পার্কটি।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, করোনা মহামারীর জন্য গত ৩এপ্রিল থেকে এ পার্কটি বন্ধ করা হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে যথারীতি খুলে দেয়া হচ্ছে।
সাফারি পার্ক প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার অর্ধেক দর্শণাথীর জন্য সুযোগ রেখে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও ভাওয়াল জাতীয় উদ্যানসহ (ভাওয়াল ন্যাশনাল পার্ক) বনবিভাগের সকল বিনোদন কেন্দ্র শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো। পার্কে আগত সকল দর্শনাথীদের স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পার্কটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান তিনি।









