আশরাফুল ইসলাম জয়:
বর্ণাঢ্য আয়োজনে আজ নবান্ন উৎসব পালন করবে নাট্য চক্র গ্রুপ থিয়েটার। আজ ১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬ টার দিকে বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ পাতা পৌর মুক্তমঞ্চে এই নবান্ন উৎসবের আয়োজন করেছে। নবান্ন উৎসবে সিরাজগনের সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ কৃষান কৃষানীরা নানা রকমের পিঠাপুলি নাচ, গান, নাটকে মাতোয়ারা হয়ে উঠবে।
অনুষ্ঠানটি নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক ইমরান মুরাদের সার্বিক ব্যবস্থাপনায় নবান্ন উৎসবটি শুভ উদ্বোধন করবেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কে এম হোসেন আলী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি ড. জান্নাত আরা তালুকদার হেনরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমুল কুমার দাস, নাট্যজন আসাদ উদ্দিন পবলু। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য মুমিন বাবু। সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি গোলজার হোসেন সাংস্কৃতিক অনুরাগী খাজা বিপুল চৌধুরী প্রমুখ।









