১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজা ডিউটির জন্য আনসার ও ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন




আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজা ডিউটির জন্য আনসার ও ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২৫, ২২:০৭ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বত্র আমরা ” এই শ্লোগানকে বুকে ধারণ করে পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অবস্থান ডিউটিতে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের জন্য সদস্য বাছাই করা হয়েছে। গত বুধবার(১৭ সেপ্টেম্বর) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে বাছাই প্রক্রিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ আনসারদের নেওয়া হয়েছে। এসময় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যেমন প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয় পত্র, নাগরিকত্ব সনদপত্র সহ ছবি জমা নেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ রকিব উদ্দিন। অন্যান্যদের মধ্যে বাছাই প্রক্রিয়ায় সহযোগিতা করেন দেবীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিনা আক্তার, আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম(লাকী), উপজেলা টি.আই মোঃ আফজাল হোসেন,আটোয়ারী উপজেলার সাবেক আনসার কোম্পানী কমান্ডার আলহাজ্ব মোঃ আকতার হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি’র ইউনিয়ন কমান্ডার সহ দলনেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার দেওয়া তথ্যমতে, এবার আটোয়ারীতে ৩০টি দুর্গামন্ডপে পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। পূজার ডিউটির জন্য ১৯৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এরমধ্যে মহিলা ৬০ জন। পুরুষ আনসার ও ভিডিপি ৯৮ জন। এরমধ্যে অস্ত্র প্রশিক্ষনপ্রাপ্ত পিসি/ এপিসি ৩৮জন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য জন্য পিসি,এপিসি, আনসার ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্ব পালনের জন্য বাছাইকৃত সদস্যদের সুস্থ ও সুঠামদেহী এবং আনসার ভিডিপি’র সার্টিফিকেটধারী। মন্ডপে যাতে শৃঙ্খলার অবনতি না ঘটে, এজন্য নির্বাচিত সদস্যরা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET