, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা




আটোয়ারীতে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২৩, ১৭:৩৫ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ বঙ্গবন্ধুর ভাবনা-সংবিধানের বর্ণনা ” প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় সংবিধান দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (০৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ প্রমুখ। আলাচনা সভায় আটোয়ারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET