৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন




আটোয়ারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে শিক্ষক ওরিয়েন্টেশন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৫, ২৩:০৯ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় টাইফয়েড টিকাদার ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী ০১ সেপ্টেম্বর থেকে সরকারি ব্যবস্থাপনায় আটোয়ারীতে ৯ মাস থেকে ১৫ বছর বয়স ( নবম শ্রেণি বা সমমান) সকল শিশুকে টাইফয়েড টিকা (ভ্যাক্সিন) প্রদান করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই ক্যাম্পেইনের আওতায় আটোয়ারী উপজেলায় ৪২ হাজার ৭১৬ জন শিশুকে টিকাদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, রংপুর বিভাগের প্যাথ: মেডিকেল অফিসার ডা. শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা প্রমুখ।
বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়াতে পারে। এটি মানবদেহের বিভিন্ন অঙ্গ- প্রত্যঙ্গে ক্ষতি করতে পারে। তাই শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা নেওয়া অত্যান্ত জরুরী।
ওরিয়েন্টেশন সভায় অনলাইন ভ্যাকসিন রেজিস্ট্রেশন পদ্ধতি, টিকা গ্রহণের সুবিধা এবং ক্যাম্পেইন চলাকালীন করণীয় বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আটোয়ারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে সম্পন্ন হবে এবং শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাছে সঠিক তথ্য পৌঁছানো এবং তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক ওরিয়েন্টেশন সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET