৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২৫, ২৩:৫০ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে পঞ্চগড়ের আটোয়ারীতে ‘ ওপেন হাউজ ডে ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০ আগস্ট) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ চত্বরে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন,জামায়াতে ইসলামী, রাধানগর ইউনিয়ন শাখার সভাপতি গোলাম মুর্শেদ (যাদু), জাতীয় যুবশক্তি,পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মোঃ আবু কায়েস বাবু , জাগপা, উপজেলা সেক্রেটারী বজলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “ পুলিশ জনগণের শত্রু নয়,বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন, সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে ”। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীর ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহবান জানাচ্ছি। এছাড়াও জুয়া,নারীর প্রতি সহিংসতা ও শিশুদের সুরক্ষা ইত্যাদি বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সমাজে আইন-শৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আটোয়ারী থানার অন্যান্য পুলিশ অফিসারসহ কনোস্টেবলগণ,জনপ্রতিনিধি,শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET