৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা




আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৫ ২০২৫, ১৮:৩৫ | 688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- শ্লোগান ও “ পারস্পারিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব ”প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আটোয়ারী উপজেলা শাখার চেয়ারম্যান মু. বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সভায় কাল্ব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। শ্লোগান ও প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান আলোচক হিসেবে জেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ মামুন কবির, কাল্ব আটোয়ারী উপজেলার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান পইম উদ্দীন আহম্মেদ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে কাল্ব এর ঠাকুরগাঁও জেলা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, পঞ্চগড় সদর টিসিইউ চেয়ারম্যান ফারুক আহম্মেদ, ঠাকুরগাঁও সদর উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লিটন, বোদা উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ হকিকুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ নূরে আলম, তেঁতুলিয়া উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ মাসুদ আল করিম সরকার, তেঁতুলিয়া উপজেলা টিসিইউ সেক্রেটারী মোঃ মামুনুর রশিদ, পঞ্চগড় সদও টিসিইউ সেক্রেটারী মোঃ আতাউর রহমান, বোদা উপজেলা টিসিইউ সেক্রেটারী তোজাম্মেল হক, দেবীধস টিসিইউ সেক্রেটারী রাব্বুল আলম, ঠাকুরগাঁও সদও টিসিইউ সেক্রেটারী মোছাঃ রিনি বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয় ও কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারী আতাউর রহমান। বক্তারা শিক্ষকদের ভাগ্যান্নয়নের জন্য এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সমবায়ের প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। সভায় আমন্ত্রিত অতিথিদের মাঝে পরস্কার বিতরণ শেষে শিক্ষকদের লটারী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও ট্রেজারার আবু সালেক মোঃ কামরুজ্জামান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET