১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে অবহিতকরণ সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ১৯:২৯ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারীতে আরডিআরএস বাংলাদেশ- এর আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আরডিআরএস উপজেলা ফেডারেশন সভাপতি মোঃ নজরুল ইসলাম। সরকারি কর্মকর্তাদের সহিত ফেডারেশন পর্যায়ে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সরকারি সেবার ফেডারেশন সদস্যদের প্রবেশাধীকার বিষয়ক অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ, পঞ্চগড় জেলার সিনিয়র ডেভলপমেন্ট ম্যানেজার সুবর্ণা রাণী।

অনুষ্ঠানে দিক নির্দেশনা ও পরামর্শমুলক বক্তব্য রাখেন অবহিতকরণ সভার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবি ফোরামের সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৈমুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মির্জাপুর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মোঃ দবিরুল ইসলাম, রাধানগর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান অনিল চন্দ্র অধিকারী, সাঃ সম্পাদক লতারাণী দেবনাথ , তোড়িয়া ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মোঃ মখলেছুর রহমান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET