, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২০, ২১:০২ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ০৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। উপজেলায় দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবী করেন কমিটির সদস্যরা। সভায় গরুচুরি, মাদক, বাল্য বিবাহ, কোচিং বাণিজ্য প্রতিরোধের উপর আলোচনা হয়। সর্বোপরি ব্যাপক আলোচনা হয় করোনা ভাইরাস সম্পর্কে। সভায় পরামর্শমুলক বক্তব্য রাখেন সভার উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবরক হুসেন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাজেদুর রহমান, গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানি কমান্ডার মহিউদ্দীন, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

ছোটখাট বিচ্ছিন্ন ঘটনা প্রতিরোধে গ্রাম পুলিশরাই যথেষ্ট বলে মন্তব্য করা হয়। গ্রাম পুলিশদেরকে কাজে লাগিয়ে বিচ্ছিন্ন ঘটনাগুলি প্রতিরোধের জন্য ইউপি চেয়ারম্যানদের পরামর্শ দেয়া হয়। করোনা ভাইরাস নিয়ে আতংক হওয়ার কিছুই নেই বলে মন্তব্য করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.সইফুজ্জামান বিপ্লব।

 

তিনি করোনা ভাইরাস হতে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। করোনা ভাইরাসের ধরণ এবং করোনা ভাইরাসে কেহ আক্রান্ত হলে আমাদের করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET