দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি উপলক্ষে ১০ মার্চ মঙ্গলবার ব্যানার ,ফেস্টুন ও প্লেকার্ড সহ একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা পরিষদ ভবনের মেইন ফটকের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নসিবুল হক, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ প্রমুখ। বক্তাগণ প্রাকৃতিক দুর্যোগ যেমন কালবৈশাখী ,ঘুর্ণীঝড়, বজ্রপাত, ভূমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় সম্পর্কে বক্তব্য রাখন। পরে শিশু শিক্ষার্থীদের জন্য উপজেলা পরিষদ হলরুমে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।









