প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (০৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্ত¡র হতে বিভিন্ন শ্লোগান সহ একটি বনার্ঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে প্রতিপাদ্য বিষয়ের গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য, এনজিও, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
পরদিকে মানব কল্যান পরিষদ, আটোয়ারী’র বাস্তবায়নে, নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় এবং বিএমজেড এর অর্থায়নে প্রান্তিক জনগোষ্ঠির ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন (প্রসপেক্ট) প্রকল্পের আয়োজনে আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
এরই ধারাবাহিকতায় আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদে “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে “আন্তজার্তিক নারী দিবস” উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার রায়। প্রতিপাদ্যের উপর আলোচনা করেন ইউপি সদস্য যশোদা রাণী, ইউ.পি সদস্য মো: নাসিরুল ইসলাম ।
স্বাগত বক্তব্য রাখেন এলাকা সমন্বয়কারী মোঃ মঞ্জুরুল তারিক। সঞ্চালনায় ছিলেন মানবকল্যাণ পরিষদ প্রসপেক্ট প্রকল্পের মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মন। উক্ত র্যালী ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সদস্য এবং স্টুডেন্ট ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।









