, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত




আটোয়ারীতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৬ ২০২২, ২০:১৪ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়। উপজেলার ৬ ইউনিয়ন হতে ১৫০ জন পাটচাষী কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার মালাকার, বিএডিসি পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ মাজাহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দীন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ নুরজাহান খাতুন । এসময় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ বাদশাহ হোসেন, আটোয়ারী উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET