, , ,

শিরোনামঃ-




আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২১, ১৯:১৩ | 1016 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট শাহাদতবরণকারী শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৫ আগস্ট) দুপুরে আটোয়ারী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার মোঃ লুৎফর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ মাজেদুর রহমান বকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক প্রমুখ। আলোচনা শেষে ১৫ আগস্ট শাহাদতবরণকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম। এসময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ শুভাকাক্ষীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET