সিরাজগঞ্জের কাজিপুরে আমিনা মনসুর ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় আনন্দের সাথে যাদের মহান ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ তাদের কথা স্মরণ করে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ রেজাউল করিম । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের রুপকার, স্বাধীনতার মহা নায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের প্রতি অবদানের কথা, গভীর শ্রদ্ধায় স্মরণ করে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জনাব কে এম নজরুল ইসলাম। যে মহান ব্যক্তিবর্গের অবদানের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের নীতি আদর্শকে গুরুত্ব দিয়ে স্বাধীনতা রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত ধরে, বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
আরও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, প্রভাষক মোঃ রাজিবুজ্জামান রাজিব, প্রভাষক মোঃ রেজাউল করিম ও ক্লার্ক মোঃ লুৎফর রহমান। বক্তব্য শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মুনাযাত করা হয়।








