আর মাত্র ৬ দিন পর আগামী ২৫/০২/২০২০ মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২০-২০২১ এর বাৎসরিক সাধারণ নির্বাচন। এ উপলক্ষ্যে গত রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোন প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আজ সোমবার ৩৩ জনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা থেকে জানা যায় নির্বাচন কমিশন, সাংস্কৃতি সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, সিনিয়র সদস্য পদের ১ জন এবং জুনিয়র সদস্য পদের ২জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকার কারনে বাতিল করেছে ।
এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা প্রদানকারী ৪ জন প্রার্থীর ৩ জনেরই মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. নাজমুন নাহার।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এস এম আনসার আলী জানান এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে দুইজন প্রার্থী তারা হলেন কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর বর্তমান সভাপতি এড. অনুপ কুমার নন্দি ও সিনিয়ার আইনজীবী এড. আব্দুল জলিল। সিনিয়র সহ-সভাপতি পদে দু্ইজন কাজী ইমদাদুল হক ও তানজিলুর রহমান এনাম, সহ-সভাপতি দুইজন মন্জুরী বেগম ও আবদুল ওদুদ ।
সাধারন সম্পাদক পদে চার জন তারা হলেন সিনিয়ার আইনজীবী বর্তমান সাধারন সম্পাদক শেখ মোহাম্মদ আবু সাঈদ , সিনিয়র এড. আকরাম হোসেন দুলাল, খাদেমুল ইসলাম, ও রফিকুৃল ইসলাম সবুজ। যুগ্ম-সম্পাদক পদে ৪ জন আল মুজাহিদ হোসেন মিঠু, এস.এম .মনোয়ার হোসেন মুকুল, ইকবাল হোসেন টুকু ও শহিদুল ইসলাম বাবু। কোষাধ্যাক্ষ পদে দুইজন আব্দুর রশিদ(২) বুলবুল আহমেদ, লাইব্ররেী সম্পাদক পদে দুই জন এস.এম. শাতীল মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। দপ্তর সম্পাদক পদে দুই জন, আবুল হাশিম, মনোয়ারুল ইসলাম মনিরুল।
সিনিয়ার সদস্য পদে ৪ টি পদে ৭ জন প্রর্থী হচ্ছেন সিনিয়র এডভোকেট ও কুষ্টিয়ার অতিরিক্ত পিপি নিজাম উদ্দিন, শামসুজ্জামান মনি, ইকবাল হোসেন (১),তরুন কুমার বিশ্বাস, মাহামুদুল হক চন্চল, কাজী সিদ্দিক আলী, আব্দুর রহীম ।জুনিয়র সদস্য ৪ টি পদে ৫ জন প্রার্থী শামীম হোসেন, মখলেছুর রহমান পিন্টু, ইমরান হোসেন দোলন সালমা সুলতানা, আব্দুর রাজ্জাক।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী এস এম আনসার আলী, সদস্য মতিয়ার রহমান ও আশরাফ হোসেন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার।এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৮৪ জন গতবার ভোটার সংখ্যা ছিলো ৪২৪ জন।









