৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আলহাজ্ব বশির আহমেদ উচ্চ বিদ্যালায়ে রজত জয়ন্তী, শিক্ষক সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত 




আলহাজ্ব বশির আহমেদ উচ্চ বিদ্যালায়ে রজত জয়ন্তী, শিক্ষক সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : মার্চ ১৫ ২০২০, ০৪:২০ | 1221 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেট জেলার কানাইঘাট উপজেলার হাজার হাজার শিক্ষার্থী গড়ার কারিগর সুনামধন্য বিদ্যাপীঠ আলহাজ্ব

বশির আহমেদ উচ্চ বিদ্যালায়ে ২৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী,বিদায়ী শিক্ষক সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সফল ভাবে সম্পুন্ন হয়েছে।অনুষ্ঠানে বক্তারা বলেন,
বই পড় এবং প্রকৃত মানুষ হয়ে সমাজে বড় হয়ে উঠো। পরীক্ষায় জিপিএ ৫ এর পিছনে দৌড়ানোর কোন প্রয়োজন নেই।সমাজে একজন প্রকৃত মানুষ হয়ে সমাজ ও দেশের উন্নয়নো এগিয়ে আসা প্রত্যেক শিক্ষার্থীর একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ।সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধূলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। সারাদিন স্কুলের ক্লাস, স্মার্ট ফোন,পড়াশোনা ও ঘুম নিয়ে ব্যস্ত থাকলে তুমাদের শরীর ও মনের বিকাশ সম্ভব নয়। নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সাংস্কৃতিক চর্চা ও শারীরিক পরিশ্রম করতে হবে। কথায় আছে সুস্থ দেহ, সুস্থ মন । সরকার খেলাধুলার প্রসারে আন্তরিকভাবে চেষ্টা করছে।ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, আমাদের বিশ্বাস তোমরা প্রত্যেকে হয়ে উঠবে ক্ষুধা, দারিদ্রমুক্ত, সন্ত্রাস – জঙ্গিবাদমুক্ত, উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কারিগর।
অনুষ্ঠানটি আলহাজ্বব
বশির আহমেদ উচ্চ বিদ্যালায়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল আলম বিলাল এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মখলিছুর রহমান ও দেলওয়ার হোসাইন এর যৌথ পরিচালানায় প্রধান শিক্ষক নুরুল আমিনের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালায়ের কলেজ পরিদর্শক তাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,খাদিজা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান ও সভানেত্রী কানাইঘাট উপজেলা মহিলা আওয়ামিলীগ, বক্তব্য রাখেন, আব্দুল বাসিত প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এমসি কলেজ সিলেট,বক্তব্য রাখেন শফিউল আলম জুয়েল ব্যক্তিগত কর্মকর্তা মাননীয় পররাষ্ট্র মন্ত্রী , এখলাছে এলাহী সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখা, এড.আব্দুছ ছাত্তার এ.পিপি সিলেট জজ কোর্ট, এড.তাজ উদ্দীন মাখন সিনিয়র আইনজীবী সিলেট জজ কোর্ট , কবির আহমেদ সভাপতি ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থা , আব্দুল মতিন প্রধান শিক্ষক গাছবাড়ি ইউনাইটেড কিন্ডারগার্টেন, লুকমান আহমেদ প্রধান শিক্ষক গাছবাড়ি পাবলিক স্কুল, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ মানাবাধিকার সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ,সাংবাদিক জায়নাল আবদীন,অনুষ্ঠানটির আয়োজক কমিটির আহবায়ক রিয়াজ উদ্দিন, আবুল কালাম, জয়নাল , রুহেল,ইলিয়াস , বুলবুল,শরফ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটির প্রধান আকর্ষন হিসাবে উপস্থিত ছিলেন কমলমোতি শিক্ষার্থীবৃন্দ।বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও শিক্ষার্থীদের পুরষ্কার বিতরনের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET