১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আলাউদ্দিন নাসিম দলীয় মনোনয়ন গ্রহন করায় ছাগলনাইয়ায় নেতাকর্মীদের আনন্দ মিছিল

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ১০ ২০১৮, ২০:৪৭ | 963 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ
সকল জল্পনা-কল্পনা ও অপেক্ষার পর অবশেষে ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ গ্রহন করতে গতকাল শুক্রবার (৯ নভেম্বর) দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন আলাউদ্দিন আহম্মেদ নাসিম। আলাউদ্দিন আহম্মেদ নাসিম মনোনয়ন সংগ্রহ করেছেন এ সংবাদ দলীয় নেতাকর্মীদের মাঝে পৌছলে আ’লীগের সর্বসস্তরের নেতাকর্মীরা আনন্দে উল্লাসিত হয়।
শনিবার (১০ নভেম্বর) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরে পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার ও সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুকের নেতৃত্বে আলাউদ্দিন নাসিমকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল বের করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মীর আবদুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ’লীগ নেতা মোশারফ হোসেন মজুমদার, উপজেলা আ’লীগের সদস্য কাউন্সিলর হাবিবুর রহমান, পৌর আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল সহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET