, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ফজরের নামায পড়তে গিয়ে নিখোঁজ, জাল ফেলে পুকুর থেকে ১১ঘন্টা পর বৃদ্ধ উদ্ধার




ফজরের নামায পড়তে গিয়ে নিখোঁজ, জাল ফেলে পুকুর থেকে ১১ঘন্টা পর বৃদ্ধ উদ্ধার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২৬, ২৩:১২ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজের ১১ঘন্টা পর মসজিদের সামনের পুকুরে জাল ফেলে উদ্ধার করা হয়েছে জারু মিয়া নামের এক বৃদ্ধের মরদেহ। বৃহস্পতিবার(০৮ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ জারু মিয়া(৯০) একই গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ছেলে আনোয়ার হোসেন।
নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোররাতে বাবা জারু মিয়া ফজরের নামাজের উদ্দেশ্যে বের হয়ে ঘরে ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুর ২ ঘটিকায় সময় নালঘর দক্ষিণ পাড়া পুতার বাড়ি পূর্বপাড়ায় মসজিদের সামনের পুকুরে আমির হোসেনের জাল ফেললে বাবার মরদেহ পাওয়া যায়। আমরা ধারণা করছি, পুকুরের ঘাটে অযু করার সময় বাবা পুকুরে পড়ে যায়।
শ্রীপুর ইউনিয়নের নালঘরের বাসিন্দা জাফর মিয়া বলেন, জারু মিয়া এলাকার বয়স্ক ব্যক্তি। তিনি নিয়মিত মসজিদে গিয়ে নামায আদায় করেন। বৃহস্পতিবার ফজরের নামায পড়তে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে দুপুরে পুকুরে জাল ফেলে তল্লাশী করে জারু মিয়ার মরদেহ পাওয়া যায়। রাতে নামাযে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
স্থানীয় মসজিদের ইমাম সিরাজুল ইসলাম বলেন, ফজরের সালাতের সালাম ফিরিয়ে জারু মিয়াকে না দেখে উপস্থিত মুসল্লীদের জিজ্ঞাসা করি। একজন মুসল্লি জানান, জারু মিয়া গত কয়েকদিন যাবৎ অসুস্থ বিধায় মসজিদে আসেন না। পরে উনার ছেলে আনোয়ারের মাধ্যমে জানতে পারলাম ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে আর ফিরেন নি। পরে অনেক খোঁজাখুঁজির পর মসজিদের সামনে পুকুরে জাল ফেলে মরদেহ উদ্ধার করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET