, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • গুইমারাতে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার




গুইমারাতে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২৬, ২৩:০৭ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার সংলগ্ন বটিলা চিতাখোলা এলাকা থেকে আনুমানিক (৩৮) বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা বটিলা চিতাখোলা এলাকার এক গাছে লাশটি ঝুলতে দেখে গুইমারা থানা পুলিশকে খবর দেন। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ও  সেনাবাহিনীর একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
ঘটনার পর নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান, কারবারি (পল্লী প্রধান) ও স্থানীয় লোকজনের সাথে কথা বললেও তাৎক্ষণিকভাবে কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, সংবাদ পেয়ে যৌথভাবে অভিযান চালিয়ে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET