৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে কাজিপুরে বিএনপি নেতা নাজমুল হাসান রানা’র গণসংযোগ




আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে কাজিপুরে বিএনপি নেতা নাজমুল হাসান রানা’র গণসংযোগ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২৫, ১৮:০৮ | 681 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের বিভিন্ন হাট-বাজার, দোকানপাট ও গ্রামীণ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কাজিপুর সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা।

গণসংযোগ চলাকালে নাজমুল হাসান তালুকদার রানা সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশে গণতন্ত্র আজ নিঃশেষ হতে বসেছে। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মানবাধিকারের যে চরম লঙ্ঘন ঘটেছে, তা থেকে দেশকে মুক্ত করতে হলে গণমানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক দলীয় ইশতেহার নয়, এটি একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের রূপরেখা। আসুন, আমরা সবাই মিলে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হই।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং জনগণকে বিএনপির রাষ্ট্রসংস্কার রূপরেখা সম্পর্কে অবহিত করেন।

স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ গণসংযোগকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। অনেকেই ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে রাস্তায় নেমে আসেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কাজিপুরে বিএনপির এই তৃণমূল গণসংযোগ ও লিফলেট বিতরণ আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক উচ্ছ্বাস সৃষ্টি করেছে, যা ধানের শীষের পক্ষে শক্ত গণঅভ্যুত্থানের পূর্বাভাস দিচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET