১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইজরাইলের নৃশংস হামলার প্রতিবাদে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের মানববন্ধন কর্মসূচি




ইজরাইলের নৃশংস হামলার প্রতিবাদে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের মানববন্ধন কর্মসূচি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০২৫, ০৩:১৪ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে ইজরাইলের নৃশংস আগ্রাসনে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট ভলেন্টিয়ারদের নির্মমভাবে হত্যা এবং নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার দুপুরে নগরভবনের সামনের সড়কে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সদস্যবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে ইজরাইলের নৃশংস আগ্রাসনে হত্যার প্ল্যাকার্ড প্রদর্শন করে তীব্র প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন শেষে নগরভবন হতে একটি র‌্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরভবনে এসে শেষ হয়।
প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের আজীবন সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, শাহ মখদুম কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক মির্জা শামীম আহসান, যুব প্রধান আলী হোসেন, সিনিয়র যুব সদস্য হৃদয় হাসান তপু, রেড ক্রিসেন্ট যুব কমিটির সদস্য শেখ মোঃ রোহান, রিয়াদ খাঁন রাতুল, শ্রাবন্তী আক্তার, তাওহিদ আহমেদ, শারমিন আরা, বাপ্পাসহ শতাধিক রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক অংশ নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET