৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ইরানে করোনা বিপর্যস্ত শহরে খোঁড়া হচ্ছে গণকবর

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৪:২৩ | 961 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা সংক্রমণের কেন্দ্র কোম শহরে গণকবর খুঁড়ছে ইরান। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এই গণকবরের কথা প্রথম জানা যায়। এ ছবি প্রকাশ করে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসে নিহতের প্রকৃত সংখ্যা গোপন করে এখানে গণকবর দিচ্ছে ইরান। ইরানে মুসলিমদের পবিত্র শহর কোম-এ গত মাসের শেষ দিকে এ গণকবর খোঁড়া হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। তাদের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, মহামারিতে ইরানে মারা গেছে সরকারের হিসেব থেকেও কয়েকগুন বেশি। সে তথ্য চাপা দিতে এভাবে শহরের বাইরে এনে গণকবর দেয়া হচ্ছে করোনায় মৃতদের।
ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় সাড়ে ৪শ।

ইরানের মহামারি নিয়ে কাজ করা বিশেষজ্ঞ আমির আফখামি বলেছেন, ইরান সরকারের প্রতি যে অবিশ্বাস আগে থেকেই ছিল তা এই ছবি প্রকাশের মধ্য দিয়ে শক্তিশালী হলো। এটি আমাকে অবাক করেনি যে ইরান সরকার এভাবে মাটিচাপা দিয়ে সত্যিকার অবস্থা লুকানোর চেষ্টা করছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET